পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কিত সকল তথ্য জানতে পারবেন এই আর্টিকেলটি থেকে। আপনি যদি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে চান তাহলে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। প্রতিটি ধাপে ছবির সাথে বিস্তারিত আলোচনা আছে।
পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। বিভিন্ন প্রয়োজনে আমাদের পাসপোর্টের প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চান তাদের জন্য। পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্টের বিভিন্ন ধরনের তথ্য জানা যায়। যেমনঃ পাসপোর্টের মেয়াদ, স্ট্যাটাস, পাসপোর্ট আসল না নকল, পাসপোর্ট ধারীর নাম ইত্যাদি।
আরো পড়ুনঃ
- পাসপোর্ট হেল্প লাইন নাম্বার, ইমেইল, অফিস ঠিকানা
- ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
- পাসপোর্ট করতে কি কি লাগে
তো অনেক ক্ষেত্রেই আমাদের পাসপোর্ট চেক করার প্রয়োজন পড়ে। বর্তমান যেহেতু অনলাইন যুগ এবং পাসপোর্টের ডেটা সকল নির্দিষ্ট অনলাইন সার্ভারে রয়েছে তাই পাসপোর্ট নাম্বারের মাধ্যমে পাসপোর্ট চেক করার সুযোগ রয়েছে। তাহলে চলুন আর দেরী না করে নিয়মটি সম্পর্কে জেনে নেই।

পাসপোর্ট চেক করার প্রয়োজনীয়তা
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার আগে চলুন এর প্রয়োজনীতা সম্পর্কে জেনে নেই।
- পাসপোর্ট আসল নকল যাচাই
- পাসপোর্টের মেয়াদ চেক
- পাসপোর্টের স্ট্যাটাস চেক
- ভিসা তথ্য চেক
ইত্যাদি ইত্যাদি।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম
এবার চলুন পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেই। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই পাসপোর্ট চেক করে নিতে পারবেন। স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে পাসপোর্ট চেক করতে পারবেন।
ধাপ ১ঃ পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করুন

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য আপনাকে প্রথমে পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কেননা পাসপোর্ট ওয়েবসাইটের ডেটাবেজে পাসপোর্টের সকল তথ্য রয়েছে। পাসপোর্ট ওয়েবসাইটের লিংক - http://www.passport.gov.bd/। এই লিংকে ক্লিক করলে সরাসরি আপনি পাসপোর্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
ধাপ ২ঃ Application Status এ ক্লিক করুন

পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি উপরের স্কিনশটের মতোন একটি পেজ দেখতে পারবেন। এবার Application Status এ ক্লিক করুন। Application Status অপশনটি মেনুবারে পাবেন।
ধাপ ৩ঃ Enrolment ID ইনপুট করুন

Application Status এ ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে। সেখানে আপনি একটি ফরম দেখতে পারবেন। ফরমের শুরুতে আপনাকে Enrolment ID পূরণ করতে হবে। এখানে আপনি আপনার পাসপোর্টের Enrolment ID বসিয়ে দিন।
Enrolment ID আপনি পাসপোর্টে পেয়ে যাবেন। আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে (নতুন যারা আবেদন করেছে) তাহলে পাসপোর্ট স্লিপে দেখুন সেখানে পেয়ে যাবেন।
ধাপ ৪ঃ Date of Birth ইনপুট করুন

Enrolment ID ফরমে ইনপুট করার পর Date of Birth বসিয়ে দিন। পাসপোর্টে বা পাসপোর্ট আবেদন ফরমে যে জন্ম তারিখ দিয়েছেন সেটি বসাতে হবে।
ধাপ ৫ঃ Captcha Code ইনপুট করুন

Enrolment ID এবং Date of Birth ইনপুট করা হয়ে গেলে সবার শেষে Captcha Code বসাতে হবে। এই ধাপে অনেকেই ভুল করে। সবার শেষের ইনপুট বক্সের উপরে একটি ছবি দেখতে পারবেন। এটি মূলত ক্যাপচার কোড। এই ছবিতে যে লেখা সেটিকে দেখে দেখে ইনপুট বক্সে বসাতে হবে। পেজ রিফ্রেশ করলে ক্যাপচার ইমেজ পরিবর্তিত হবে। ক্যাপচায় অক্ষর যেভাবে আছে ঠিক সেই ভাবে লিখে দিবেন। অক্ষর বড় হাতের থাকলে বড় হাতের, ছোট হাতে থাকলে ছোট হাতের। আর ক্যাপচার কোড লেখার মাঝে কোন প্রকার স্পেস দিবেন না।
ধাপ ৬ঃ Search বাটনে ক্লিক করে সার্চ করুন

ফরমের সকল তথ্য অর্থাৎ ইনপুট বক্স পূরণ করা শেষে Search বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট চেক করে নিতে পারবেন। ভুল তথ্য থাকলে সার্চ বাটনে ক্লিক করার পর কোন ফলাফল আসবে না।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক সমস্যা ও সমাধান
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে গিয়ে আপনি বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। এ ধরনের কিছু সমস্যা ও সমস্যার সমাধান চলুন জেনে নেই।
সমস্যা ১ঃ Enrolment ID is required লেখা আসে
সমাধানঃ Enrolment ID ইনপুট বক্স ফাঁকা রেখে সার্চ করলে এই লেখাটি আসবে। এটি আসলে আপনাকে Enrolment ID এর যে ইনপুট বক্স আসে সেটি পূরণ করে নিতে হবে।
সমস্যা ২ঃ Date of Birth is required লেখা আসে
সমাধানঃ Date of Birth ইনপুট বক্স ফাঁকা রেখে সার্চ করলে এই লেখাটি আসবে। Date of Birth এর ইনপুট বক্স পূরণ করে পুনারায় সার্চ করুন সমাধান হয়ে যাবে।
সমস্যা ৩ঃ The text you typed does not match the text in the image লেখা আসে
সমাধানঃ ক্যাচপার কোড ভুল দিলে বা ফাঁকা রেখে Search করলে এই লেখাটি আসবে। পুনারায় ক্যাপচার কোড সঠিকভাবে বসিয়ে সার্চ করুন সমস্যা সমাধান হয়ে যাবে।
সমস্যা ৪ঃ Please check if Enrolment ID and Date of Birth is correct
সমাধানঃ Enrolment ID অথবা Date of Birth কোন একটি ভুল দিয়ে search করলে এই সমস্যাটির সম্মুখীন হবেন। যদি এই সমস্যায় পড়েন তাহলে পুনারায় তথ্য দুইটি চেক দিয়ে সার্চ করুন।
উপসংহার
আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে নিতে পারবেন। প্রতিটি ধাপের ধাপে ছবি সহ তুলে ধরা হয়েছে। আশা করছি এতে করে আপনার বুঝতে সুবিধা হয়েছে। তবুও যদি কোথাও কোন সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা জানান আমি চেস্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার।
ধন্যবাদ আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আর্টিকেলটি পড়ার জন্য। আমাদের ওয়েবসাইট PassportCheck.xyz কে বুকমার্ক বা সেভ করে রাখুন এবং নিয়মিত ভিজিট করুন পাসপোর্ট সম্পর্কিত সকল সেবা ও আপডেট পাওয়া জন্য।