৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি 2023 সম্পর্কে জেনে নিন
ই পাসপোর্ট করার সময় পাসপোর্টের মেয়াদ নির্বাচন করে নিতে হয়। ই পাসপোর্টের মেয়াদ ৫ বছর ও ১০ বছর হয়ে থাকে। আর, ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি আলাদা আলাদা হয়ে থাকে। আপনি যদি ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটি হতে আপনি খুব সহজেই ৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি সম্পর্কে জানতে পারবেন।
ই পাসপোর্ট করার সময় আমাদেরকে ই-পাসপোর্টের মেয়াদ নির্বাচন করে নিতে হয়। ৫ বছর মেয়াদি ই পাসপোর্ট নয়তো ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট। ই-পাসপোর্টের মেয়াদ শেষ হলে সেই পাসপোর্ট কার্যকারীতা হারায়। সেই পাসপোর্টের কার্যকারীতে আবারো ফিরিয়ে পেতে হলে মেয়াদ শেষে রিনিউ করে নিতে হয়। এই দুই মেয়াদি পাসপোর্টের ফি বা খরচ আলাদা আলাদা। তাহলে চলুন ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি বা খরচ সম্পর্কে জেনে নেই।
আরো পড়ুনঃ
- পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
- ই পাসপোর্ট কত দিনে পাওয়া যায়
- ই পাসপোর্ট ডেলিভারি চেক | E Passport Delivery Check

৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
ই-পাসপোর্ট সর্বনিম্ন ৫ বছরের জন্য করা যায়। ডেলিভারির ধরণ অনুযায়ী ৫ বছর মেয়াদি ই-পাসপোর্টের ফি বা খরচ ভিন্ন হয়ে থাকে। এছাড়াও পৃষ্টার এর উপর নির্ভর করে এর ফি কেমন হবে। নিম্নে এই সকল তালিকা টেবিল আকারে তুলে ধরা হলো। এতে করে আপনার বুঝতে সুবিধা হবে।
৪৮ পৃষ্টার ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
| ডেলিভারির ধরণ | সময় (দিন) | পরিমাণ (টাকা) |
|---|---|---|
| রেগুলার ডেলিভারি | ১৫ থেকে ২১ দিন | ৪০২৫ টাকা |
| এক্সপ্রেস ডেলিভারি | ৭ থেকে ১০ দিন | ৬৩২৫ টাকা |
| সুপার এক্সপ্রেস ডেলিভারি | ২ দিন | ৮৬২৫ টাকা |
৬৪ পৃষ্টার ৫ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
| ডেলিভারির ধরণ | সময় (দিন) | পরিমাণ (টাকা) |
|---|---|---|
| রেগুলার ডেলিভারি | ১৫ থেকে ২১ দিন | ৬৩২৫ টাকা |
| এক্সপ্রেস ডেলিভারি | ৭ থেকে ১০ দিন | ৮৬২৫ টাকা |
| সুপার এক্সপ্রেস ডেলিভারি | ২ দিন | ১২০৭৫ টাকা |
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
ই-পাসপোর্ট সর্বচ্চো ১০ বছর মেয়াদি রেজিস্ট্রেশন করা যায়। ৫ বছরের মতোনই ১০ বছরের জন্য ই-পাসপোর্ট করলে ডেলিভারির উপর নির্ভর করবে এর ফি বা খরচ। এছাড়াও বেশী ৪৮ বা ৬৪ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট আলদা হয়ে থাকে। চলুন এর ফি এখনি জেনে নেই।
৪৮ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
| ডেলিভারির ধরণ | সময় (দিন) | পরিমাণ (টাকা) |
|---|---|---|
| রেগুলার ডেলিভারি | ১৫ থেকে ২১ দিন | ৫৭৫০ টাকা |
| এক্সপ্রেস ডেলিভারি | ৭ থেকে ১০ দিন | ৮০৫০ টাকা |
| সুপার এক্সপ্রেস ডেলিভারি | ২ দিন | ১০৩৫০ টাকা |
৬৪ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি
| ডেলিভারির ধরণ | সময় (দিন) | পরিমাণ (টাকা) |
|---|---|---|
| রেগুলার ডেলিভারি | ১৫ থেকে ২১ দিন | ৮০৫০ টাকা |
| এক্সপ্রেস ডেলিভারি | ৭ থেকে ১০ দিন | ১০৩৫০ টাকা |
| সুপার এক্সপ্রেস ডেলিভারি | ২ দিন | ১৩৮০০ টাকা |
৫ ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা
আর্টিকেলের দেওয়া মূল্য তালিকা অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করে দেওয়া হয়েছে। ডেলিভারির সময় বায়োমেট্রিক নথিভুক্তি করার পর থেকে গণনা করা হবে। আর্টিকেলে থাকা ই-পাসপোর্ট ফি নিয়ে আপনার কোন অভিযোগ বা প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট 2023 ফি কত?
১০ বছর মেয়াদি ৪৮ পৃষ্টার ই-পাসপোর্ট 2023 ফি রেগুলার ডেলিভারিতে ৫৭৫০ টাকা এবং ৬৪ পৃষ্টার ৮০৫০ টাকা।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের সর্বচ্চো ফি কত?
১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের সর্বোচ্চ ফি ১৩৮০০ টাকা। এটি ৬৪ পৃষ্টার পাসপোর্ট এবং মাত্র ২ দিনে ডেলিভারি পাবেন।
১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট পেতে কত দিন সময় লাগবে?
ই-পাসপোর্ট অর্ডারের সময় আপনি ডিলিভারির ধরণ কি নির্বাচন করেছেন এটি তার উপর নির্ভর করবে। রেগুলার ডেলিভারিতে ই-পাসপোর্ট অর্ডার করলে ১৫ থেকে ২১ দিনের মধ্যে পেয়ে যাবেন।
উপসংহার
আপনার সুবিধা মতোন ই-পাসপোর্টের মেয়াদ ও পৃষ্টা নির্বাচন করে পাসপোর্ট রেজিস্ট্রেশন করুন। ই-পাসপোর্ট রেজিস্ট্রেশন ফি ও নবায়ন ফি দুটোই একই। কিভাবে ই-পাসপোর্ট নবায়ন করবেন এই সম্পর্কে জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন - পাসপোর্ট নবায়ন করার নিয়ম।
৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ফি সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। ই-পাসপোর্ট/ পাসপোর্ট সম্পর্কিত আরো তথ্য জানতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া আর্টিকেলগুলো পড়তে পারেন। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।