Passport Shipped অর্থ কি
Passport Shipped অর্থ কি আপনি কি এই সম্পর্কে জানতে চান? যদি জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটি থেকে Passport Shipped অর্থ কি এই বিষয় সংক্রান্ত সকল তথ্য জেনে নিতে পারবেন।
পাসপোর্ট বাংলাদেশ সহ প্রতিটি দেশের নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেট। বাংলাদেশী পাসপোর্ট যেমন পরিচয় বহন করে আপনি বাংলাদেশী নাগরিক তেমনি এর মাধ্যমে বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ পাবেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পাসপোর্টের ব্যবহার উল্লেখযোগ্য।
পাসপোর্ট আবেদন করার পর আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হতে বেশ কিছুদিন সময় লাগে। আর পাসপোর্ট রেডি হয়ে যাওয়া পর এটি আমাদের কাছে আসতেও সময় লাগে। যেহেতু বর্তমান বাংলাদেশ ডিজিটাল হয়েছে তাই অনলাইনে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে সহজেই পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে নিতে পারি। Passport Shipped তেমনি একটি অবস্থা। এখন চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

Passport Shipped অর্থ কি
সহজ ভাষায় Passport Shipped অর্থ হচ্ছে পাসপোর্ট পাঠানো হয়েছে। একটু বিস্তারিত ভাবে বললে পাসপোর্ট আবেদন করার পর পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং এটি আপনার এলাকা পাসপোর্ট অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পাসপোর্ট আবেদন করার পর সকল পাসপোর্ট একটি নির্দিষ্ট জায়গায় প্রিন্ট করা হয় (যেমনঃ উত্তরা দিয়াবাড়ি ভবনে)। এসব অফিসে পাসপোর্ট প্রিন্ট করা হয়ে গেলে কর্মকর্তারা পাসপোর্টটি একবার চেক করে দেখে যে সব কিছু ঠিক আছে কি না। সব ঠিক থাকলে পাসপোর্ট ডাক বিভাগের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।
দেশে বিভিন্ন পাসপোর্ট অফিস রয়েছে। যে এলাকার পাসপোর্ট সেই এলাকায় যায়। পাসপোর্ট প্রিন্ট করে পাসপোর্ট নির্দিষ্ট এলাকায় পাঠিয়ে দেওয়ার পর যখন সেই এলাকায় পাসপোর্টটি এসে পৌছে তখন Passport Shipped হয়ে যাওয়া স্ট্যাটাসটি আসে।
Passport Shipped Status আসার পর কিছুদিনের মধ্যে গ্রাহক তার পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। Passport Shipped অবস্থায় থাকলে চিন্তা করবেন না বরং পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Passport Shipped অর্থ কি আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
Passport Shipped হতে কত দিন লাগে?
পাসপোর্ট আবেদনের সময় ডেলিভারির ধরণ নির্বাচন করে নিতে হয়। এই সময়ের উপর নির্ভর করে Passport Shipped এর সময়। পাসপোর্ট ডেলিভারি সময় সম্পর্কে জানতে এই আর্টিকেলটি পড়তে পারেন - ই পাসপোর্ট ডেলিভারি সময়
Passport Shipped হওয়ার কত দিন পর পাসপোর্ট পাব?
Passport Shipped হওয়ার ১ থেকে ৭ কর্মদিবসের মধ্য পাসপোর্ট পেয়ে যাবেন।
Passport Shipped হওয়ার পর কিভাবে তা সংগ্রহ করব?
Passport Shipped হওয়ার পর পাসপোর্ট অফিসে গিয়ে আপনাকে তা সংগ্রহ করতে হবে অথবা পাসপোর্ট আপনাকে আপনার ঠিকানায় গিয়ে দিয়ে আসা হবে। এই বিষয়ে সঠিক আপডেট পেতে অবশ্যই পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন।
উপসংহার
Passport Shipped অর্থ কি আশা করছি আপনি ইতিমধ্যে তা বুঝতে পেরে গেছে। Passport Shipped হয়ে গেলে এ নিয়ে বেশি চিন্তা না করে আপনি আপনার এলাকার পাসপোর্ট অফিসে যোগাযোগ করুন তারা আপনাকে এ ব্যাপারে ভালোভাবে সহায়তা করতে পারবে। আপনার এলাকার পাসপোর্ট হেল্প লাইন নাম্বার, অফিস ইত্যাদি তথ্য জানার জন্য এই আর্টিকেলটি দেখতে পারেন - পাসপোর্ট হেল্প লাইন নাম্বার, ইমেইল, অফিস ঠিকানা।
ধন্যবাদ আপনাকে আমাদের সাইটে ভিজিট করে আর্টিকেলটি পড়ার জন্য। Passport Shipped অর্থ কি এই সম্পর্কিত আপনার আরো কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযত উত্তর দেওয়ার।