পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

পাসপোর্ট অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ডকুমেন্ট। বিভিন্ন প্রয়োজনে আমাদের পাসপোর্ট চেক করার প্রয়োজন পড়ে। বর্তমানে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার সুযোগ রয়েছে। পাসপোর্টের সকল তথ্য অনলাইনে থাকায় এটি করার যায়। ইন্টারনেটের সাহায্যে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে যে কেউ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে নিতে পারবে।

আপনিও যদি পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। আর্টিকেলটি থেকে বিস্তারিত ভাবে এই নিয়ম জানতে পারবেন। ছবিসহকারে ধাপে ধাপে নিয়মটি দেখানো হয়েছে।

তাহলে চলুন পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জেনে নেওয়া যাক।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার প্রয়োজনীয়তা

বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার প্রয়োজন হতে পারে। একেক জন ব্যাক্তি প্রয়োজন একেক রকম। যে সকল প্রয়োজনে পাসপোর্ট চেক করা যেতে পারে -

  • নতুন পাসপোর্ট আবেদন করার পর তার স্ট্যাটাস সম্পর্কে জানার জন্য
  • পাসপোর্টের মেয়াদ আর কতদিন আছে তা জানার জন্য
  • পাসপোর্ট আসল না নকল তা জানার জন্য
  • পাসপোর্ট কার নামে আছে সেই তথ্য ভেরিফিকেশনের জন্য
  • পুলিশ ভেরিফিকেশন হয়েছে কি তা জানার জন্য

ইত্যাদি ইত্যাদি প্রয়োজনে পাসপোর্ট চেক করার প্রয়োজন হতে পারে।

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম

এবার চলুন আর্টিকেলটিতে মূল প্রসঙ্গে আসা যাক। ধাপে ধাপের স্কিনশট সহ নিয়মগুলো আলোচনা করা হয়েছে। নিয়মগুলো অনুসরণ করে আপনি সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে ফেতে পারবেন। আশা করছি কোন সমস্যা হবে না।

ধাপ ১ঃ পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করুন

পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট

পাসপোর্ট চেক করার প্রথম ধাপটি হচ্ছে পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করা। কেননা পাসপোর্ট ওয়েবসাইটে পাসপোর্টের সকল তথ্য থাকে। পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট না করলে পাসপোর্ট চেক করতে পারবেন না। পাসপোর্ট ওয়েবসাইটের লিংক - http://www.passport.gov.bd/। ওয়েবসাইটে ভিজিট করার জন্য লিংক ক্লিক করুন।

ধাপ ২ঃ Application Status এ ক্লিক করুন

Application Status এ ক্লিক

পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করার পর মেনুবারে Application Status নামের একটি লিংক দেখতে পারবেন। এবার আপনাকে এখানে ক্লিক করতে হবে। উপরের স্কিনশট দেখুন তাহলে আরো ভালোভাবে বিষয়টি বুঝতে পারবেন।

ধাপ ৩ঃ পাসপোর্ট নাম্বার ইনপুট করুন

পাসপোর্ট নাম্বার ইনপুট

Application Status এ ক্লিক করার পর আপনি একটি ফরম দেখতে পারবেন। ফরমের প্রথমেই আপনার কাছ থেকে Enrolment ID চাইবে। এটিকে পাসপোর্ট নাম্বারও বলা যাতে পারে। পাসপোর্ট আবেদন ফর্মে/ পাসপোর্টে এই আইডি নাম্বারটি আপনি পেয়ে যাবেন। এই নাম্বার Numeric নাম্বার হয়ে থাকে। আপনি আপনার Enrolment ID এখানে বসিয়ে দিন।

ধাপ ৪ঃ জন্ম নিবন্ধন নাম্বার ইনপুট করুন

জন্ম নিবন্ধন নাম্বার ইনপুট

Enrolment ID দেওয়ার পর নিজের ইনপুট বক্স থেকে আপনি আপনাকে Date of Birth সিলেক্ট করে নিতে হবে। বছর, মাস ও দিন একে একে সিলেক্ট করে নিন। পাসপোর্ট আবেদন ফরমে আপনার জন্ম তারিখ যা ছিল তাই সিলেক্ট করবেন।

ধাপ ৫ঃ ক্যাপচার কোড লিখুন

ক্যাপচার কোড লিখুন

Enrolment ID ও Date of Birth দুটি ইনপুট বক্স পূরণ করার পর আমাদের সর্বশেষ ইনপুট বক্স ক্যাপচার কোডটি পূরণ করতে হবে। ক্যাপচার কোডটি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন আসে। আপনার স্কিনে আপনি যেটি দেখতে পারবেন সেটি লিখবে। এটি পূরণ করা অনেক সহজ। ক্যাপচার কোড ইনপুট বক্সের উপরে একটি ছবি দেখতে পারবেন। ছবিতে যা লেখা আছে তা দেখে দেখে ইনপুট বক্সে লিখে দিতে হবে।

ধাপ ৬ঃ Search বাটনে ক্লিক করুন

Search বাটনে ক্লিক

সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করে আপনাকে পাসপোর্ট সম্পর্কে সকল তথ্য দেখাবে। এখন Status থেকে আপনার পাসপোর্ট সম্পর্কে জেনে নিন।

ফলাফলঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্টের সকল প্রয়োজনীয় তথ্য চেক করে নিন। নিম্নে স্কিনশটের মতোন ফলাফল আপনার স্কিনে পেয়ে যাবেন।

ফলাফলঃ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক

পাসপোর্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ আর্টিকেল

এই আর্টিকেলটি সম্পর্কিত আর কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন।

আর্টিকেলের টাইটেলআর্টিকেলের লিংক
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেকবিস্তারিত জানুন
পাসপোর্ট করতে কি কি লাগেবিস্তারিত জানুন
পাসপোর্ট ফরম পূরণ করার নিয়মবিস্তারিত জানুন
পাসপোর্ট রিনিউ করার ফিবিস্তারিত জানুন
পাসপোর্ট নবায়ন ফরম ডাউনলোড PDFবিস্তারিত জানুন

শেষ কথা

আশা করছি আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে নিতে পারবেন। পাসপোর্ট চেক করতে গিয়ে যদি কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে কমেন্তের মাধ্যমে আপনার সমস্যার কথা জানাতে পারেন। এছাড়াও আর্টিকেলটি সম্পর্কিত আপনার কোন জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্টে জানাতে পারেন।

ধন্যবাদ আপনাকে পাসপোর্ট চেক ওয়েবসাইটে ভিজিট করে আমাদের সাথে যুক্ত থেকে আর্টিকেলটি পড়ার জন্য। পাসপোর্ট সম্পর্কিত আরো অনেক আর্টকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে। আপনি চাইলে সেগুলো পড়তে পারে আরো অনেক তথ্য ও সমস্যার সমাধান পাওয়ার জন্য। নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবাইটে পাসপোর্টের সকল আপডেট সহজেই পাওয়ার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url