ই পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আর্টিকেলটিতে। আপনি যদি ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়বেন। তাহলে নিয়মটি ভালোভাবে বুঝতে পারবেন এবং সহজেই আপনি নিজে নিজে ই পাসপোর্ট চেক করতে পারবেন।

ই পাসপোর্ট সেবা অনলাইনে হওয়ায় যে কেউ ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবে নির্দিষ্ট কিছু ডকুমেন্টের সাথে। ই পাসপোর্ট অনলাইনে আবেদন করার পর ই পাসপোর্টের বর্তমান অবস্থা, মেয়াদ, স্ট্যাটাস ইত্যাদি সকল কিছু ই পাসপোর্ট চেক করার মাধ্যমে জানা যায়।

এছাড়াও অন্য কোন প্রয়োজনে যেকেউ ই পাসপোর্ট চেক করতে পারবে। তবে ই পাসপোর্ট চেক করার জন্য ই পাসপোর্ট চেক করার নিয়ম ও কিছু তথ্য জানার প্রয়োজন পড়বে। তাহলে চলুন আর দেরী না করে চলুন নিয়মটি জেনে নেই। তবে নিয়ম জানার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।

ই পাসপোর্ট চেক করার প্রয়োজনীয়তা

বিভিন্ন প্রয়োজনে ই পাসপোর্ট চেক করা প্রয়োজন হতে পারে। এটি মূলত নির্ভর করে ব্যক্তির প্রয়োজনের উপর। যে সকল প্রয়োজনে ই পাসপোর্ট চেক করার প্রয়োজন হতে পারে -

  • ই পাসপোর্টটি আসল না নকল তা যাচাই করার জন্য
  • ই পাসপোর্টের মেয়াদ কত দিন আছে তা চেক করার জন্য
  • ই পাসপোর্টের ডেলভারি সংক্রান্ত তথ্য পেতে
  • স্ট্যাটাস সম্পর্কে তথ্য জানার জন্য

ইত্যাদি ইত্যাদি।

ই পাসপোর্ট চেক করার নিয়ম

ই পাসপোর্ট চেক করার নিয়ম

এবার চলুন ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে জেনে নেই। ধাপে ধাপের নিয়মটি আলোচনা করা হলো সাথে স্কিনশট যুক্ত করা হয়েছে। আশা করছি আপনার বুঝতে অসুবিধা হবে না। নিয়মগুলো অনুসরণ করে আপনি ই পাসপোর্ট চেক করে নিন।

ধাপ ১ঃ ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করুন

ই পাসপোর্ট চেক করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। কেননা এই ওয়েবসাইটের ডাটাবেজে ই পাসপোর্টের সকল তথ্য রয়েছে। ই পাসপোর্ট ওয়েবসাইটের লিংক - https://www.epassport.gov.bd/

ধাপ ২ঃ Check Status এ ক্লিক করুন

Check Status এ ক্লিক করার স্কিনশট

ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি মেনুবারে Check Status নামক একটি অপশন দেখতে পারবেন। এবার Check Status এ ক্লিক করুন। মোবাইল দিয়ে ই পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করলে প্রথমে মেনুতে ক্লিক করতে হবে। মেনুতে ক্লিক করার পর Check Status নামের অপশন পাবেন।

ধাপ ৩ঃ Online Registration ID অথবা Application ID দিন

Online Registration ID অথবা Application ID দেওয়ার ইনপুট বক্সের ছবি

Check Status এ ক্লিক করার পর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে সেখা একটি ফরম দেখতে পারবেন। ফরমের শুরুতেই আপনার কাছে Online Registration ID অথবা Application ID চাওয়া হবে। এই দুইটির মধ্যে আপনার কাছে যে তথ্যটি আছে সেটি ইনপুট বক্স ইনপুট করে দিন।

Online Registration ID অথবা Application ID ই পাসপোর্ট আবেদন ফরমে পাবেন। ই পাসপোর্ট পোর্টালে লগিন করে সহজেই এ তথ্যগুলো দেখে নিতে পারবেন।

ধাপ ৪ঃ জন্ম তারিখ নির্বাচন করুন

জন্ম তারিখ নির্বাচন ইনপুট বক্সের ছবি

এবার Select date of birth থেকে আপনি আপনার জন্ম তারিখ নির্বাচন করুন। জন্ম তারিখ নির্বাচন করার জন্য ইনপুট বক্সে ক্লিক করবেন। ইনপুট বক্সে ক্লিক করার পর জন্ম সাল, মাস ও তারিখ একে একে নির্বাচন করে নিন।

ধাপ ৫ঃ ক্যাপচার সলভ করুন

ক্যাপচার সলভ ছবি

সকল তথ্য দেওয়ার পর ক্যাপচার সলভ করে ফেলুন। ক্যাপচার সলভ করার জন্য I am human লেখাটির উপর ক্লিক করুন। I am human এ ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে টিক চিহ্ন এসে যাবে অন্যথায় পাজেল সলভ করতে বলবে। সেটিকে সলভ করে নিন।

ধাপ ৬ঃ Check বাটনে ক্লিক করুন

Check বাটনে ক্লিক করার ছবি

সকল তথ্য সঠিকভাবে দেওয়ার পর সবার শেষে Check বাটনে ক্লিক করুন।

ফলাফলঃ ই পাসপোর্ট চেক

আপনার দেওয়া সকল তথ্য যদি সঠিক হয় তাহলে চেক বাটনে ক্লিক করার পর আপনি ই পাসপোর্টের তথ্য দেখতে পারবেন। এবার এখান থেকে যে তথ্যর জন্য ই পাসপোর্ট চেক করেছে সেটি দেখে নিন। ডেলিভারি সংক্রান্ত তথ্য স্ট্যাটাস অপশনে পাবেন। আরো বিস্তারিত তথ্যর জন্য আপনাকে ই পাসপোর্ট পোর্টালে লগিন করতে হবে।

ই পাসপোর্ট চেক সম্পর্কিত তথ্য

ই পাসপোর্ট চেক করার নিয়ম জানার পাশাপাশি ই পাসপোর্ট চেক সম্পর্কিত কিছু তথ্য আমাদের জানা প্রয়োজন। এই ধরনের কিছু তথ্যর লিংক নিম্নোক্ত টেবিলে দিয়ে দিলাম।

টাইটেললিংক
ই পাসপোর্ট আবেদন ফরম PDFবিস্তারিত দেখুন
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্রবিস্তারিত দেখুন
ই পাসপোর্ট ফি কতবিস্তারিত দেখুন

শেষ কথা

আর্টিকেলে ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আপনাদের বোঝার সুবিধার্থে পর্যাপ্ত স্কিনশট যুক্ত করা হয়েছে। আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে ই পাসপোর্ট চেক করে নিন। যদি ই পাসপোর্ট চেক করতে গিয়ে কোন সমস্যার সম্মুখীন হন তাহলে আপনার সমস্যার কথা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চেস্টা করব আপনার সমস্যা সমাধান দেওয়ার।

ধন্যবাদ আপনাকে পাসপোর্ট চেক এর সাথে থেকে ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কিত আর্টিকেলটি পড়ার জন্য। নিয়মিত আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন পাসপোর্ট সম্পর্কিত সকল তথ্য ও আপডেটের জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url