পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করবেন কিভাবে এই সম্পর্কে বিস্তারিত এই আর্টিকেলটি থেকে জানব আমরা। আপনি যদি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়বেন তাহলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
পাসপোর্ট হওয়ার পর যারা সৌদি আরবে যেতে চায় তাদেরকে সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে হয়। সৌদি আরবের ভিসা এপ্রুভ হলেই কেবলমাত্র সৌদি আরবে যাওয়ার অনুমতি পাওয়া যায়। আর ভিসা এপ্রুভ হয়েছে কি না এই ব্যাপারে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই চেক করে নেওয়া যায়। ভিসাটি কোন ধরনের ভিসার, কোন কোম্পানি/ প্রতিষ্ঠান ভিসাটি দিয়েছে, ভিসার মেয়াদ কতদিন আছে ইত্যাদি সকল তথ্য ভিসা চেক করার মাধ্যমে দেখে নেওয়া যায়।
তাহলে চলুন আর দেরী না করে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক নিয়ম সম্পর্কে জেনে নেই।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার প্রতিটি ধাপ নিম্নে ছবি সহ উল্লেখ করা হলো। ধাপগুলো অনুসরণ করে সৌদি ভিসা চেক করে নিন।
ধাপ ১ঃ ভিসা চেক করার ওয়েবসাইটে ভিজিট

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য আমাদেরকে প্রথমে ভিসা চেক করার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট না করা আমরা কখনোই ভিসা চেক করতে পারব না। তবে ওয়েবসাইটে ভিজিট করার আগে চেক করে নিবেন ইন্টারনেট কানেকশন ঠিক আছে কি না। সব ঠিক থাকলে ক্রোম ব্রাউজার বা অন্য কোন ব্রাউজার ওপেন করে ভিসা চেক করার ওয়েবসাইটে ভিজিট করবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার ওয়েবসাইটের লিংক - https://visa.mofa.gov.sa/VisaPerson/GetApplicantData।
ধাপ ২ঃ ওয়েবসাইটের ভাষা পরিবর্তন

ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি এই ওয়েবসাইটের ইন্টারফেজ আরবি ভাষায় দেখতে পারবেন। আপনি যদি আরবি ভাষা বুঝেন তাহলে পৃষ্টাটি এভাবেই রাখতে পারেন। যদি না বুঝে থাকেন তাহলে উপরের নেভিকেশন বার থেকে E বাটনে ক্লিক করে ভাষাটিকে ইংরেজিতে রূপান্তর করে নিন। ইংরেজি আন্তজার্তিক একটি ভাষা তাই হয়তো এবার অনেকেরই বুঝতে সুবিধা হবে এখানে কি লেখা আছে।
ধাপ ৩ঃ পাসপোর্ট নাম্বার দিন

এখন আমাদেরকে এক এক করে Find Applicant Data পূরণ করতে হবে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য। আর এর শুরুতে Passport Number টি আমাদেরকে ইনপুট বক্সে লিখে দিতে হবে। উপরের চিত্রে দেখে ইনপুট বক্সে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি সেখানে লিখে দিন।
ধাপ ৪ঃ দেশ নির্বাচন করুন

পাসপোর্ট নাম্বার দেওয়ার পর Current Nationality অপশন থেকে Bangladesh নির্বাচন করে নিন। যদি অন্য কোন দেশ হয় তবে সেই দেশ নির্বাচন করে নিতে পারবেন। বাংলাদেশ অপশনটি ড্রপডাউন মেনুর একটু নিচের দিকে খুঁজে পেয়ে যাবেন।
ধাপ ৫ঃ ভিসার ধরণ নির্বাচন

দেশ নির্বাচন করার পর আপনার ভিসার ধরণ যেটি সেই অনুযায়ী Visa Type অপশন থেকে একটি অপশন নির্বাচন করে নিতে হবে। অনেক প্রকারের ভিসার ধরণ আছে এখানে। আপনার পাসপোর্টটি দেখে ভিসার ধরণটি বেছে নিবেন। আপনি যদি একজন প্রবাসী হন। কাজ করার উদ্দেশ্যে ভিসা করেছেন তাহলে আপনার Visa Type হবে Work। আর যদি পড়াশুনার উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করেছিলেন তাহলে ভিসার ধরণ হবে Student।
ধাপ ৬ঃ ইস্যু অথোরিটি নির্বাচন

এবার এই পর্যায়ে আমাদেরকে Visa Issuing Authority নির্বাচন করতে হবে। আপনার Visa Issuing Authority কে তা জানার জন্য পাসপোর্টটি দেখুন। তবে বাংলাদেশ থেকে পাসপোর্ট আবেদন ও ভিসা করা হয়ে থাকে এটি Dhaka হবে। তাই অপশন থেকে এটি ঢাকা নির্বাচন করে নিন।
ধাপ ৭ঃ ইমেজ কোড বসানো

আমাদের সব প্রায় শেষ। এখন আমাদেরকে ইমেজ কোড বসাতে হবে। এটি অনেক সহজ। আপনার Image Code এর ইনপুট বক্সের পাশে যে ছবিটি দেখতে পাবেন সেই ছবিতে লেখা কোড ইনপুট বক্সে বসাতে হবে। এই ইমেজ কোড বিভিন্ন সময় বিভিন্ন রকম এসে থাকে। আমি উপরের চিত্রে যে ইমেজ কোডটি বসিয়েছি সেটি বসাতে যাবেন না। আপনি Find Applicant Data ফর্ম পূরণ করার সময় যে Image Code টি দেখতে পাবেন সেটি বসাবেন।
ধাপ ৮ঃ সার্চ বাটনে ক্লিক করুন

সকল তথ্য পূরণ করা শেষে সার্চ বাটনে ক্লিক করুন। তবে সার্চ বাটনে ক্লিক করা আগে ফরমের সকল তথ্য একবার চেক করে নিবেন। কেননা ভুল তথ্য দিলে কোন প্রকার ফলাফল আসবে না।
ধাপ ৯ঃ ভিসার তথ্য দেখুন

Search বাটনে ক্লিক করার পর আপনি আপনার ভিসার সকল তথ্য দেখতে পারবেন। এখন আপনি যে তথ্যটি দেখে নিতে চান দেখে নিতে পারেন। ভুল তথ্য লিখে সার্চ করলে কোন প্রকার তথ্য আসবে না। এভাবে আপনি খুব সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করে নিতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি নিয়ে কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করব কিভাবে?
এই আর্টিকেলে দেখানো নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই সৌদি ভিসা চেক করে নিতে পারবেন।
কিভাবে বুঝব আমার সৌদি ভিসাটি আসল না নকল?
সৌদি ভিসা চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার সৌদি ভিসাটি আসল নাকি নকল। আর কিভাবে ভিসা চেক করবেন এই বিষয়ে এই আর্টিকেলে বিস্তারিত বর্ণনা রয়েছে।
The code entered does not match দেখাচ্ছে কেন?
Image code entered does not match দেখার কারণ হচ্ছে ভুল Image code দেওয়া। এমনটা দেখালে আবার নতুন করে ইমেজ কোড বসাবেন। আশা করি সমস্যা সমাধান হয়ে যাবে।
Please verify the application data দেখাচ্ছে কেন?
যদি কোন ভুল তথ্য দিয়ে থাকেন Find Applicant Data ফর্মে তাহলে এই দেখাবে। এমনটা হলে পাসপোর্ট নাম্বার এবং অন্যান্য তথ্য পুনারায় চেক করুন।
উপসংহার
এই আর্টিকেলে পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক কিভাবে করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করছি আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করে নিতে পারবেন। ভিসা চেক করতে গিয়ে আপনি যদি কোন প্রকার সমস্যায় সম্মুখীন হন তাহলে সেই বিষয়ে আর্টিকেলের কমেন্ট সেকশনে জানাতে পারেন। এছাড়াও আর্টিকেলটি নিয়ে আপনার যেকোন মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
ধন্যবাদ আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য। পাসপোর্ট সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য বহুল আর্টিকেল আমরা আমাদের ওয়েবসাইট (পাসপোর্ট চেক) এ প্রকাশ করে থাকি। আপনি যদি পাসপোর্ট সম্পর্কে আরো অনেক তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া অন্যান্য আর্টিকেলগুলো দেখতে পারেন।