পাসপোর্ট নবায়ন করার নিয়ম ২০২৩
পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই আর্টিকেলই আপনার জন্য। এই আর্টিকেলটি হতে আমরা পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে ধাপে ধাপে জানব। যা আপনাকে পাসপোর্ট নবায়ন করতে অনেকখনি সহায়তা করবে বলে আমার ধারণা।
একটি পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৫ বছর এবং সর্বচ্চো ১০ বছর হয়ে থাকে। কেউ যদি ৫ বছর বা ১০ বছরের জন্য পাসপোর্ট করে থাকে তাহলে এই সময়ের পর পাসপোর্টটি ব্যবহারের আর উপযুক্ত থাকবে না। তবে পাসপোর্টটি ব্যবহারের উপযোগি রাখার জন্য তাকে অবশ্যই পাসপোর্টটি রিনিউ করতে হবে অর্থাৎ নবায়ন করতে হবে।
পাসপোর্ট নবায়ন যেহেতু দীর্ঘ সময় পর করা হয়ে থাকে তাই আমরা অনেকেই পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে সঠিক তথ্য জানি না। আপনাকে এই সঠিক তথ্য জানানোর জন্য এই আর্টিকেলটি লেখা। তহলে চলুন আর দেরী কেন পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে জেনে নেই। তবে এই সম্পর্কে জানার আগে পাসপোর্ট নবায়ন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।

পাসপোর্ট নবায়ন কেন করতে হয়?
একটি পাসপোর্টের মেয়াদ ৫ থেকে ১০ বছর হয়ে থাকে। ৫ থেকে ১০ বছর পর সেই পাসপোর্টের আর কোন মেয়াদ থাকে না। তাই কোন কাজ এই পাসপোর্ট দ্বারা করা সম্ভব হয় না। এক কথায় পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে গেলে পাসপোর্ট অচল হয়ে যায়। আর এই অচল হয়ে যাওয়া পাসপোর্ট সচল রাখতে পাসপোর্ট নবায়ন করা হয়।
পাসপোর্ট নবায়ন করতে যা যা লাগবে
পাসপোর্ট নবায়ন করার নিয়ম জানার জন্য আমাদের এটিও জেনে নেওয়া জরুরী পাসপোর্টি নবায়ন করতে কি কি জিনিস লাগবে। যে সকল জিনিস পাসপোর্ট নবায়ন করতে লাগবে তার একটি তালিকা নিম্নোক্ত টেবিলে তুলে ধরা হলো -
| ক্রমিক নং | প্রয়োজনীয় জিনিসপত্র |
|---|---|
| ১ | পাসপোর্ট নবায়ন ফরম |
| ২ | পাসপোর্টের ফটোকপি (সত্যায়িত হতে হবে) |
| ৩ | জাতীয় পরিচয় পত্র ফটোকপি (সত্যায়িত হতে হবে) |
| ৪ | ব্যাংকে ফি জমা দানের আসল কপি |
| ৫ | ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (৪ কপি সাথে রাখবেন) |
| ৬ | মেয়াদ শেষ হওয়া পাসপোর্ট (ক্ষেত্র বিশেষে কাজে লাগতে পারে) |
| ৭ | বিদ্যুত বিলের কপি (ক্ষেত্র বিশেষে লাগতে পারে) |
পাসপোর্ট নবায়ন করার নিয়ম
পাসপোর্ট নবায়ন কেন করতে হয় এবং কি কি লাগবে পাসপোর্ট নবায়ন করতে এগুলো তো জানলাম এবার চলুন পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে জেনে নেই।
ধাপ ১ঃ পাসপোর্ট নবায়ন ফরম পূরণ
পাসপোর্ট নবায়ন করার নিয়ম এর প্রথম শর্তই হচ্ছে পাসপোর্ট নবায়ন করার জন্য নবায়ন ফরম পূরণ করা। পাসপোর্ট নবায় ফরম পূরণ না করে আপনি কখনোই পাসপোর্ট নবায়ন করতে পারবেন না। পাসপোর্ট নবায়ন ফরম আপনাকে পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে হবে। তবে আপনি চাইলে এই নবায়ন ফরমের পিডিএফ ভার্সন আমাদের এই আর্টিকেল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। পাসপোর্ট নবায়ন ফরমের পিডিএফ ভার্সন পেতে আর্টিকেলটি স্ক্রল করুন। তো যাই হোক, পাসপোর্ট নবায়ন ফর্ম সংগ্রহ করার পর সেই ফরমটি কালো কালি দ্বারা সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিবেন।
ধাপ ২ঃ পাসপোর্ট নবায়ন ফি প্রদান করুন
পাসপোর্ট নবায়ন করার জন্য অবশ্যই ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিমাণ কত এই সম্পর্কে সর্বশেষ আপডেট ব্যাংক বা পাসপোর্ট অফিস দিতে পারবে। পাসপোর্ট নবায়ন ফি দেওয়া পর ব্যাংক আপনাকে যে স্লিপ দিবে সেই স্লিপটি পাসপোর্ট নবায়ন করতে আমাদের কাজে লাগবে।
ধাপ ৩ঃ সকল ডকুমেন্ট একত্র করা
পাসপোর্ট নবায়ন ফরম পূরণ এবং ফি প্রদানে পর আমাদেরকে সকল ডকুমেন্ট এখন একত্র করতে হবে। পাসপোর্ট নবায়ন ফরম, ফি প্রদানে স্লিপ, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি এই চারটি ডকুমেন্ট একত্রে করে পিন মেরে নিতে হবে।
ধাপ ৪ঃ পাসপোর্ট নবায়নের জন্য ডকুমেন্ট জমা দেওয়া
সকল ডকুমেন্ত একত্র করা হলে আপনাকে এগুলোকে নিয়ে পাসপোর্ট অফিসে যেতে হবে এবং সেখানে গিয়ে তা জমা দিতে হবে। জমা দেওয়া সময় তারা যদি আরো কোন তথ্য আপনার কাছ থেকে চায় তাহলে তাদেরকে তা দিতে হবে।
ধাপ ৫ঃ পাসপোর্ট নবায়ন সম্পন্ন
এভাবে খুব সহজেই আপনি পাসপোর্ট নবায়ন করার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। আর্টিকেলে থাকা ধাপগুলো সম্পন্ন করার পর আপনি নির্দিষ্ট সময় পর নবায়ন করা পাসপোর্ট আপনার হাতে পেয়ে যাবেন।
পাসপোর্ট নবায়ন ফরম ডাউনলোড পিডিএফ (PDF)
যারা অফিসে গিয়ে পাসপোর্ট আবেদন করার ফরম সংগ্রহ করতে চাইছেন না তারা নিচে দেওয়া লিংক থেকে নবায়ন করার ফরমের পিডিএফ ভার্সন ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। পাসপোর্ট নবায়ন ফরম ডাউনলোড লিংক - Click Here to Download Passport Renewal From PDF
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর।
পাসপোর্ট নবায়ন করতে কত দিন সময় লাগে?
সাধারণভাবে পাসপোর্ট নবায়ন করতে এক থেকে দেড় মাস, সর্বচ্চো দুই মাস সময় লাগে এবং জরুরী ভিত্তিতে পাসপোর্ট নবায়ন দুই সপ্তাহের মধ্যে হয়ে যায়। সাধারন নবায়ন ও জরুরী নবায়ন ফি আলাদা হয়ে থাকে।
পাসপোর্ট সর্বচ্চো কত বছরের জন্য নবায়ন করা যায়?
পাসপোর্ট সর্বচ্চো ১০ বছরের জন্য নবায়ন করা যায়।
পাসপোর্ট নবায়ন কোথায় গিয়ে করতে হয়?
পাসপোর্ট নবায়ন পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট নবায়ন করে নিতে হয়। তবে ই-পাসপোর্ট হলে অনলাইনের মাধ্যমে তা নবায়ন করে নেওয়া যায়।
উপসংহার
এই ছিল পাসপোর্ট নবায়ন করার নিয়ম নিয়ে আমাদের আজকের এই আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি পাসপোর্ট নবায়ন করার নিয়ম সম্পর্কে শিখতে পেরেছেন। আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন এবং পাসপোর্ট সম্পর্কে আরো অনেক তথ্য , আপডেট পেতে PassportCheck.xyz কে বুকমার্ক করে রাখুন।