ই পাসপোর্ট ফি কত ২০২৩ | E Passport Fee 2023
ই পাসপোর্ট ফি কত আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। আর্টিকেলটিতে আমি আপনাদের সাথে ই পাসপোর্ট ফি কত সম্পর্কে বিস্তারিত তথ্য দিব এবং আলোচনা করব।
বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্ট চালু রয়েছে। ই পাসপোর্টের বিভিন্ন সুবিধার জন্য অনেকেই ই পাসপোর্ট করে থাকে। এছাড়াও ঘরে বসে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করা যায়। তাই যারা পাসপোর্ট করবেন বলে চিন্তা করছেন তারা ই পাসপোর্ট কেই বেছে নেয়।
কিন্তু, আমরা অনেকেই ই পাসপোর্ট ফি সম্পর্কে অবগত নই। তো চলুন এর ফি সম্পর্কে এখনি নেই।

ই পাসপোর্ট ফি কত
ই পাসপোর্ট ফি কত তা জানার আগে আমাদের তিনটি বিষয় এর সম্পর্কে জানতে হবে। এগুলো হলোঃ
- পাসপোর্টের মেয়াদ
- পাসপোর্টের পৃষ্টা
- ডেলিভারির ধরণ
কেননা এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে পাসপোর্টের ফি আলাদা আলাদা হবে। ৪৮ পৃষ্টার ৫ বছর মেয়াদি ই পাসপোর্টের দাম যা হবে ৪৮ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই পাসপোর্ট ফি আলাদা হবে। আবার ডেলিভারির উপরেও নির্ভর করবে দাম।
বর্তমানে ৫ ও ১০ বছর মেয়াদি, ৪৮ ও ৬৪ পৃষ্টা মেয়াদি এবং রেগুলার, এক্সপ্রেস ও সুপার এক্সপ্রেস ডেলিভারির ই পাসপোর্ট চালু রয়েছে। ডেলিভারির উপর ভিত্তি নিম্নে তালিকা আকারে ই পাসপোর্টের সকল ফি নিম্নে আপনাদের সামনে তুলে ধরলাম।
রেগুলার ডেলিভারির ই পাসপোর্ট ফি
রেগুলার ডেলিভারিতে যদি আপনি ই পাসপোর্টের আবেদন বা অর্ডার কিংবা রিনিউ করে থাকেন তাহলে বায়োমেট্রিক নথিভুক্ত করার ১৫ থেকে ২১ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন। এর ফি সমূহ -
| মেয়াদ | পৃষ্টা | টাকা |
|---|---|---|
| ৫ বছর | ৪৮ পৃষ্টা | ৪০২৫ টাকা |
| ৫ বছর | ৬৪ পৃষ্টা | ৬৩২৫ টাকা |
| ১০ বছর | ৪৮ পৃষ্টা | ৫৭৫০ টাকা |
| ১০ বছর | ৬৪ পৃষ্টা | ৮০৫০ টাকা |
এক্সপ্রেস ডেলিভারির ই পাসপোর্ট ফি
এক্সপ্রেস ডেলিভারিতে আপনি অনেক তাড়াতাড়ি ই পাসপোর্ট পাবেন। আপনি যদি অনেক কম সময়ের মধ্যে ই পাসপোর্ট তৈরি করতে চান তাহলে এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্টের অর্ডার করতে পারেন। বায়োমেট্রিক নথিভুক্ত করার ৭ থেকে ১০ দিনের মধ্যে আপনি এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট পাবেন। এক্সপ্রেস ডেলিভারির ই পাসপোর্ট ফি -
| মেয়াদ | পৃষ্টা | টাকা |
|---|---|---|
| ৫ বছর | ৪৮ পৃষ্টা | ৬৩২৫ টাকা |
| ৫ বছর | ৬৪ পৃষ্টা | ৮৬২৫ টাকা |
| ১০ বছর | ৪৮ পৃষ্টা | ৮০৫০ টাকা |
| ১০ বছর | ৬৪ পৃষ্টা | ১০৩৫০ টাকা |
সুপার এক্সপ্রেস ডেলিভারির ই পাসপোর্ট ফি
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট মাত্র ২ দিনের মধ্যে পাওয়া যায়। তবে সুপার এক্সপ্রেস ডেলিভারি সবার জন্য উপলব্ধ নয়। সরকারী কর্মকর্তা এবং যাদের কাছে NOC/Retired doc (PRL) ডকুমেন্ট আছে তারাই শুধুমাত্র সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। বায়োমেট্রিক নথিভুক্ত করার ২ দিনের মধ্যে আবেদনকারী ই পাসপোর্ট পেয়ে যাবে। সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্টের সর্বনিম্ন ফি । সকল ফি নিম্নরূপ -
| মেয়াদ | পৃষ্টা | টাকা |
|---|---|---|
| ৫ বছর | ৪৮ পৃষ্টা | ৮৬২৫ টাকা |
| ৫ বছর | ৬৪ পৃষ্টা | ১২০৭৫ টাকা |
| ১০ বছর | ৪৮ পৃষ্টা | ১০৩৫০ টাকা |
| ১০ বছর | ৬৪ পৃষ্টা | ১৩৮০০ টাকা |
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
ই পাসপোর্ট ফি কত এই সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
ই পাসপোর্টের সর্বনিম্ন ফি কত?
ই পাসপোর্টের সর্বনিম্ন ফি ৪০২৫ টাকা। এটি ৫ বছর মেয়াদি, ৪৮ পৃষ্টার এবং রেগুলার ডেলিভারিতে।
ই পাসপোর্টের সর্বচ্চো ফি কত?
ই পাসপোর্টের সর্বচ্চো ফি ১৩৮০০ টাকা। এটি ১০ বছর মেয়াদি, ৬৪ পৃষ্টার এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে।
ই পাসপোর্ট কত দিনের মধ্যে পাওয়া যায়?
রেগুলার ডেলিভারিতে ই পাসপোর্ট অর্ডার করলে বায়োমেট্রিক নথিভুক্ত হওয়ার ১৫ থেকে ২১ দিনের মধ্যে, এক্সপ্রেস ডেলিভারিতে ১০ থেকে ১৫ দিনের মধ্যে এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ২ দিনের মধ্যে পাওয়া যায়।
উপসংহার
বিভিন্ন বিষয়ের উপর ই পাসপোর্ট ফি কত হবে তা নির্ভর করছে। আর্টিকেলে ই পাসপোর্টের সকল ফি উল্লেখ করা হয়েছে। আপনার জন্য যেটি সুবিধা জনক সেটিকে বেছে নিয়ে ই পাসপোর্ট অর্ডার করুন।
ই পাসপোর্ট ফি কত এই বিষয় সম্পর্কে আপনার কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযথ উত্তর দিতে। ধনবাদ আপনাকে আমাদের ওয়েবসাইট "পাসপোর্ট চেক" এ ভিজিট করে আর্টিকেলটি পড়ার জন্য।