পাসপোর্ট ফরম পূরণ করার নিয়ম ২০২৩

পাসপোর্ট ফরম পূরণ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই আর্টিকেলটিতে। কি নিয়ম অনুসরণ করে পাসপোর্ট ফরম পূরণ করবেন, কি কি করা যাবে না ইত্যাদি সকল কিছু।

পাসপোর্টের জন্য আবেদন করতে হলে অবশ্যই পাসপোর্ট ফরম পূরণ করতে হবে। পাসপোর্ট ফরম সঠিকভাবে পূরণ না করে আবেদন করলে আবেদন ফরম বাতিল হবে। আমরা অনেকেই পাসপোর্ট ফরম করার সঠিক নিয়ম সম্পর্কে অবগত নই। আপনি যদি পাসপোর্ট ফরম পূরণ করার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলটি থেকে এই বিষয় সম্পর্কে জানব আমরা। তাহলে চলুন আর দেরী না করে আর্টিকেলের মূল আলোচ্য বিষয়ে যাওয়া যাক।

পাসপোর্ট ফরম পূরণ করার নিয়ম

পাসপোর্ট ফরম পূরণ করার নিয়ম

পাসপোর্ট ফরম পূরণ করার সময় আমাদেরকে অনেক তথ্য সেখানে লিখতে হবে। আর সকল তথ্য যেন সঠিক ও ডকুমেন্ট অনুযায়ী হয়। যেমনঃ আপনি আপনার নাম লিখবেন। এখন আপনার ভোটার আইডি কার্ডে নামের বানান যেভাবে দেওয়া আছে ঠিক সেই ভাবে লিখতে হবে।

এছাড়াও পাসপোর্ট ফরম কালো কালির কলম দিয়ে পূরণ করতে হবে। আর লাল তরাক (*) মার্ক করা অংশগুলো আবশ্যিক। এগুলো অবশ্যই পূরণ করতে হবে। পাসপোর্ট ফরম পূরণ করার সময় খেয়াল রাখবেন যেন লেখা বেশী কাটাকাটি না হয়। সুন্দর ভাবে লেখা লিখবেন যাতে সহজেই পড়া ও বোঝা যায়।

পাসপোর্ট ফরমে কি কি তথ্য প্রয়োজন পড়বেন সেগুলো জেনে নেই তা পূরণ করার নিয়ম।

১। আবেদনকারীর বাংলা নামঃ পাসপোর্ট আবেদন ফরমের ১ নাম্বারে আবেদনকারীর নাম লেখার জায়গা দেখতে পারবেন। প্রথম নামটি বাংলায় লিখতে হবে। জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের নাম যেভাবে আছে ঠিক ওই ভাবেই আপনি আপনার নাম অর্থাৎ আবেদনকারীর নাম লিখে দিবেন।

২। আবেদনকারীর ইংরেজি নামঃ বাংলায় পাসপোর্টের নাম লেখার পরে ইংরজিতেও নাম লিখতে হবে। বাংলায় যে নাম দিয়েছেন সেই নাম ইংরেজিতে লিখে দিবেন।

৩। আবেদনকারীর নামের প্রথম ও দ্বিতীয় অংশঃ ইংরেজিতে নাম লেখার পর আবারো ইংরেজিতে নামের প্রথম ও দ্বিতীয় অংশ লিখতে হবে। তবে এবার নামগুলো বক্সে লিখতে হবে। প্রতিটি বক্সে একটি করে বর্ণ (Letter) থাকবে। বক্সে Capital Letter দিয়ে নামের বর্ণগুলো লিখবেন।

৪। পিতার নাম, পেশা ও জাতীয়তাঃ ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী পিতার নাম বাংলায় লিখবেন। সাথে তার পেশা ও জাতীয়তা।

৫। মাতার নাম, পেশা ও জাতীয়তাঃ পিতার নামের মতোনই মায়ের নাম ভোটার আইডি কার্ড তথ্য অনুযায়ী বাংলায় লিখবেন। সাথে মাতার পেশা ও জাতীয়তা।

৬। স্বামী/ স্ত্রীর নাম, পেশা ও জাতীয়তাঃ যদি স্বামী/ স্ত্রী থাকে তাহলে এটি পূরণ করতে হবে। তা না হলে এটি পূরণ করতে হবে না। ফাঁকা রেখে দিবেন।

৭। অভিভাবকের নাম, পেশা ও জাতীয়তাঃ যদি অভিভাবকের নাম দিতে চান তাহলে এটি পূরণ করবেন। পূরণ করতে না চাইলে ফাঁকা রেখে দিতে পারেন।

৮। বৈবাহিক অবস্থাঃ আপনার বৈবাহিক অবস্থা কি তা ঠিক চিহ্ন দিয়ে দিবেন।

৯। পেশাঃ আপনার পেশা কি তা এখানে উল্লেখ করবেন। অফিশিয়াল পাসপোর্ট হলে আরো কিছু তথ্য এখানে লিখে দিতে হবে।

১০। জন্মস্থানঃ আপনার জন্মস্থানে নাম ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী উল্লেখ করতে হবে।

১১। জন্মতারিখঃ জন্মতারিখ দিন, মাস ও বছর বক্সে লিখতে হবে।

১২। লিঙ্গঃ আপনার লিঙ্গ কি তা ফরমে ঠিক মার্ক দিয়ে দিয়ে হবে।

১৩। জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র নংঃ আপনি যেটির মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে চান সেটির ছক পূরণ করবেন। জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে করলে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন। আর যদি জাতীয় পরিচয় পত্র দিয়ে করতে চান তাহলে ভোটার আইডি কার্ড নং। ইংরেজি নাম্বারে ছকে পূরণ করবেন।

১৪। টিন নাম্বারঃ যদি আপনার টিন নাম্বার থাকে তাহল টিন নাম্বার টিন নাম্বার দিবেন।

১৫। উচ্চতাঃ আপনার উচ্চতা কত সেঃমি অথবা ইঞ্চি মাপে লিখে দিতে হবে।

১৬। ধর্মঃ আপনি কোন ধর্মের অনুসারী সেই ধর্মের নাম এখানে লিখতে হবে।

১৭। নাগরিকত্বের সূত্রঃ আপনি বাংলাদেশের নাগরিক কি সূত্র তা ঠিক চিহ্ন দিয়ে দাগিয়ে দিবেন।

১৮। দ্বৈত্য নাগরিকের তথ্যঃ আপনার কাছে যদি অন্য কোন দেশের নাগরিত্ব থাকে তাহলে সেই দেশের নাম ও পাসপোর্ট নাম্বারের তথ্য লিখতে হবে।

১৯। বর্তমান ঠিকানাঃ আপনার বর্তমান ঠিকানা কি তা সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

২০। স্থায়ী ঠিকানাঃ স্থায়ী ঠিকানা অবশ্যই জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী পূরণ করতে হবে।

২১। বৈদেশিক ঠিকানাঃ বৈদেশিক ঠিকানা কেবলমাত্র বাংলাদেশ মিশনে আবেদনের ক্ষেত্র প্রযোজ্য। তা না হলে এই ঘর ফাঁকা রাখবেন।

২২। জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যাক্তির তথ্যঃ জরুরী প্রয়োজনে যোগাযোগ করার জন্য এখানে কোন না কোন অভিভাবকের তথ্য লিখতে হবে।

২৩। পূর্বে প্রদানকৃত পাসপোর্ট নাম্বারঃ যদি আপনার আগে থেকে পাসপোর্ট থাকে তাহলে এই তথ্য পূরণ করবেন। তা না হলে ফরমে এটি ফাঁকা রেখে দিবেন।

২৪। আবেদনের সাথে সংযুক্ত দলিলঃ পাসপোর্ট আবেদনে জন্য কি কি ডকুমেন্টের জমা দিয়েছে তা এখানে ঠিক মার্ক করতে হবে।

২৫। পাসপোর্ট ফি তথ্যঃ পাসপোর্ট আবেদনের জন্য অবশ্যই পাসপোর্ট ফি জমা দিতে হবে। পাসপোর্ট ফি জমা দেওয়ার তথ্য এখানে লিখতে হবে।

এই তথ্যগুলো ছাড়াও আরো অনেক তথ্য পাসপোর্ট ফরমের পূরণ করার প্রয়োজন হতে পড়বে। যেমনঃ ছবি, পুলিশ ভেরিফিকেশন তথ্য, পাসপোর্টের তথ্য, পাসপোর্টের ধরণ, পাসপোর্টের মেয়াদ ও পৃষ্টা ইত্যাদি ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী তথ্য দিবেন ও সকল সঠিক তথ্য দিয়ে পাসপোর্ট ফরম পূরণ করবেন।

পাসপোর্ট ফরম পূরণ নির্দেশনা

  • সঠিক তথ্য দিয়ে পাসপোর্ট ফরম পূরণ করবেন।
  • কালো কালির বলপেন ব্যবহার করবেন ফরম পূরণের জন্য।
  • ছবি আটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিবেন।
  • তারকা (*) চিহ্নিত অংশগুলো অবশ্যই পূরণ করতে হবে।
  • স্পষ্ট ভাবে সকল লেখা লিখতে হবে যেন লেখা বোঝা যায়।
  • কাটাকাটি করা যাবে না প্রয়োজনে ফ্লুট পেন ব্যবহার করতে পারেন।

উপসংহার

এই ছিল পাসপোর্ট ফরম পূরণ করার নিয়ম নিয়ে আমাদের আর্টিকেল। আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে পাসপোর্ট ফরম পূরণ করুন।

পাসপোর্ট ফরম পূরণ করার নিয়ম সম্পর্কিত আপনার যদি কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট করতে পারেন। চেস্টা করব আপনার প্রশ্ন বা জিজ্ঞাসার যথাযত উত্তর দেওয়ার। পাসপোর্ট চেক ওয়েবসাইটকে বুকমার্ক করে রাখুন পাসপোর্ট সম্পর্কিত সকল সেবা সবার আগে পাওয়ার জন্য।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url