পাসপোর্ট করতে কি কি লাগে ২০২৩
পাসপোর্ট করতে কি কি লাগে আপনি যদি এই সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে। পাসপোর্ট করতে কি কি লাগে অর্থাৎ কি ধরনের ডকুমেন্ট, কি টাইপের ছবি ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানব এই আর্টিকেলটি থেকে। যা আপনাকে পাসপোর্ট করতে অনেকখানি সহয়তা করতে পারবে।
তাই পাসপোর্ট করতে কি কি লাগে নিয়ে লেখা এই আর্টিকেলটি সম্পূর্ণ মনযোগ দিয়ে পড়ুন। তাহলেই এই বিষয়ে অনেক ভালোভাবে জানতে পারবেন। তাহলে চলুন আর দেরি কেন এখনি এই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই সম্পর্কে জানার আগে চলুন পাসপোর্ট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।
পাসপোর্ট আবেদন কিভাবে করব?
পাসপোর্ট করতে কি কি লাগে এই সম্পর্কে জানার আগে আমাদের অবশ্যই আগে জেনে নেওয়া প্রয়োজন কিভাবে পাসপোর্ট আবেদন করব। আপনি বর্তমান সময়ে দুইভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
- অনলাইনে আবেদন এবং
- অফলাইনে বা সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন।
তবে আপনি যেভাবে আবেদন করে না কেন আপনাকে অবশ্যই কিছু ডকুমেন্ট সাবমিট করে পাসপোর্ট নিতে হবে।
অনলাইনে আবেদন করা পাসপোর্টকে আমরা সাধারণত ই পাসপোর্ট বলে থাকি এবং অফলাইনে আবেদন করা পাসপোর্টকে সাধারণত পাসপোর্ট। ই পাসপোর্ট ও সাধারণত পাসপোর্টের মধ্যে বর্তমানে তেমন বড় কোন তফাত নেই।
ই পাসপোর্টের আবেদন আপনি ঘরে বসে করতে পারবেন সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ডকুমেন্ট এর নাম্বার বা তাদের স্ক্যান কপি আবেদনের সময় দিতে হবে এবং অন্যদিন সাধারণত পাসপোর্টের আবেদনের জন্য আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে ও সেখানে ডকুমেন্টের ফটোকপি দিতে হবে।
আশা করছি বুঝতে পেরেছেন আপনি যেভাবেই পাসপোর্টের জন্য আবেদন করেন না কেন আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। তাহলে চলুন বর্তমান ২০২৩ এ কি কি লাগে পাসপোর্ট করতে তা জেনে নেই।
পাসপোর্ট করতে কি কি লাগে

আপনি অনলাইনে বা অফলাইনে যেভাবেই পাসপোর্টের জন্য আবেদন করেন না কেন এই সকল ডকুমেন্ট আপনাকে অবশ্যই দেখাতে হবে। তা না হলে আপনার পাসপোর্ট করা হবে না।
১. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
পাসপোর্টের জন্য আবেদন করতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদ (Birth Certificate) এর প্রয়োজন পড়বে। এই দুইটির কোন একটি ছাড়া আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না। আর জন্ম নিবন্ধন সনদটি অবশ্যই অনলাইন কপি হতে হবে।
আপনার যদি NID কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সাধারণত ১৮ বছর বয়সের নিচে যাদের বয়স তাদের জন্য এই সুবিধাটি। অনেকের ১৮ বছর হওয়া সত্যেও তাদের কাছে NID নেই। তবে সেক্ষেত্রে তারাও জন্ম নিবন্ধন সনদের ব্যবহার করতে পারবে। তবে ২১ বছরের উর্ধে হলে জাতীয় পরিচয় আবশ্যক।
অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনের সময় শুধুমাত্র NID number বা Birth Certificate Number আবেদন ফর্মে বসিয়ে দিতে হবে। কিন্তু অফলাইনে সরাসরি আবেদনের ক্ষেত্র NID কার্ড বা Birth Certificate এর ফটোকপি লাগবে।
২. পিতা মাতার জাতীয় পরিচয়পত্র (NID)
আপনার যদি NID না থাকে অর্থাৎ আপনি যদি জন্ম নিবন্ধন সনদ দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে সেক্ষেত্র পিতা কিংবা মাতার অথবা উভয়েই NID কার্ডে প্রয়োজন পড়বে।
অনলাইন আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র NID Number আবেদন ফর্মে বসাতে হবে। আর যদি অফলাইনে সরাসরি করতে চান তাহলে আইডি কার্ডের ফটোকপির প্রয়োজন পড়বে।
৩. নাম ও ঠিকানা পূরণ
অনলাইন বা অফলাইন আপনি যেভাবেই আবেদন করেন না কেন আপনাকে নিজে থেকে নাম ও ঠিকানা পূরণ করতে হবে। এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেন বানান ভুল না হয়। বানান ভুল হলে বাড়তি সমস্যার সম্মুখীন হতে হবে।
আর জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদে যে ঠিকানা আছে অবশ্যই সেই ঠিকানা আপনাকে দিতে হবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনার NID বা Birth Certificate যে এলাকা থেকে ইস্যু করা সেই এলাকা থেকে পাসপোর্টের জন্য আবেদন করবেন।
৪. প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ
যদি আপনি ডাক্তার/ ইঞ্জিনিয়ার হন বা এজন্য বিদেশে যেতে চান অথবা আপনি পাসপোর্টের সাথে আরো কিছু যেমনঃ ড্রাইভিং লাইসেন্স সংযোজন করতে চান তাহলে এই সকল কিছু কাগজপত্র লাগবে এবং পাসপোর্ট আবেদনের সময় আপনাকে তা অবশ্যই সংযোজন করতে হবে।
৫. বিবাহ সনদ/ তালাকনাম দাখিল
যদি আপনি বিবাহিত হন বা তলাখপ্রাপ্ত হন তাহলে আপনাকে অবশ্যই ক্ষেত্র বিশেষে এই সনদগুলো পাসপোর্ট আবেদনের সময় সংযুক্ত করতে নিতে হবে।
৬. পুলিশ ক্লিয়ারেন্স সনদ
পাসপোর্ট পেতে হলে আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সনদের প্রয়োজন হবে। পুলিশ ক্লিয়ারেন্স সনদ ছাড়া আপনি পাসপোর্ট পাবেন না।
৭. আপনার ছবি
পাসপোর্টের জন্য আবেদন করতে হলে অবশ্যই ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখবেন আর ছবির ব্যাকগ্রাউন্ড যেন গ্রে হয়। সরাসরি আবেদনের ক্ষেত্রে ল্যাব প্রিন্টের প্রয়োজন হবে। আর অনলাইনে আবেদন ক্ষেত্রে আবেদনের সময় আপনাকে ছবি সিলেক্ট করে দিতে হবে।
পাসপোর্ট করতে কি কি লাগে এক নজরে
পাসপোর্ট করতে কি কি লাগে তা চলুন এক নজরে দেখে নেই আপনি চাইলে এর একটি স্কিনশট তুলে রাখতে পারেন।
| ক্রমিক নয় | পাসপোর্ট করতে যা লাগবে |
|---|---|
| ১ | পাসপোর্ট সাইজের ছবি (গ্রে ব্যাকগ্রাউন্ড ৪ কপি) |
| ২ | জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড |
| ৩ | পিতা ও মাতার ভোটার আইডি কার্ড |
| ৪ | প্রাসঙ্গিক টেকনিক্যাল সনদসমূহ |
| ৫ | নাগরিক সনদ (ক্ষেত্র বিশেষে) |
| ৬ | পুলিশ ক্লিয়ারেন্স সনদ |
| ৭ | অন্যান্য প্রত্যয়ন পত্র |
কিছু কথা
পাসপোর্টের জন্য আবেদন করতে হলে অবশ্যই সঠিম তথ্য দিয়ে আবেদন করুন এবং পাসপোর্ট আবেদনের ফরমের বানানের দিকে খেয়াল রাখুন। বানান ভুল হলে আপনাকে বাড়তি ঝামেলা পোহাতে হবে।
অনলাইনে পাসপোর্ট আবেদনের সময় যেসকল ডকুমেন্টস লাগবে সেগুলো শুধু আইডি নাম্বার হলেই চলবে। তবে সরাসরি অফিসে গিয়ে আবেদন করলে সেই সকল ডকুমেন্টকে সত্যায়িত করে নিতে হবে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
পাসপোর্ট করতে কি কি লাগে আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
পাসপোর্ট করতে কি কি লাগে?
পাসপোর্ট আবেদন করতে কি কি লাগবে তা এই আর্টিকেলটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। এই সম্পর্কে জানার জন্য আপনি সম্পূর্ণ আর্টিকেলটি মনযোগ সহকারে পড়ুন।
NID কার্ড ছাড়া কি পসপোর্ট করা যাবে?
হ্যাঁ। আপনি NID কার্ড ছাড়া জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট করতে পারবেন। তবে ২১ বছরের উর্ধে হলে অবশ্যই NID কার্ডের প্রয়োজন পড়বে।
পাসপোর্ট করতে কত দিন সময় লাগবে?
পাসপোর্ট করতে সর্বনিম্ন ৭ থেকে ৩০ দিন সময় লাগবে। তবে কোন কোন ক্ষেত্রে এর থেকে বেশি সময় লাগতে পারে।
উপসংহার
এই ছিল পাসপোর্ট করতে কি কি লাগে তা নিয়ে লেখা আমাদের আর্টিকেল। আশা করছি এই আর্টিকেলটি থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন। অনলাইনে ই পাসপোর্টের আবেদনের সময় আপনি সহজেই দেখে নিতে পারবেন কি লাগবে পাসপোর্ট আবেদনের সময়।
আর যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে আর্টিকেলে যেসকল জিনিসের কথা বলা হয়েছে সেগুলো সাথে নিয়ে পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্টের আবেদন করার জন্য।
এতক্ষণ আমাদের সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। পাসপোর্ট সম্পর্কিত আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট পাসপোর্ট চেক এ প্রকাশিত হওয়া অন্যান্য তথ্যগুলোও দেখতে পারেন।