ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র কি কি এই সম্পর্কে বিস্তারিত তথ্য এই আর্টিকেল থেকে জানতে পারবেন আপনারা। এতে করে ই পাসপোর্ট করতে আপনাদের অনেক সুবিধা হবে।
বর্তমানে বাংলাদেশে দুই ধরনের পাসপোর্ট সচল রয়েছে। একটি সাধারণ পাসপোর্ট অপরটি ই পাসপোর্ট। ই পাসপোর্ট ঘরে বসে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। তবে ব্যবহারের দিক দিয়ে বাড়তি কোন সুবিধা পাসপোর্ট দুইটির মধ্যে নেই। ই পাসপোর্ট অনলাইনের মাধ্যমে আবেদন করা যায় বলে পাসপোর্ট আবেদনের জন্য বার বার পাসপোর্ট অফিসে যাওয়ার প্রয়োজন পড়ে না।
তো আপনিও যদি ঘরে বসে ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান তাহলে আপনার জেনে নেওয়া দরকার ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র কি কি। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন এই সম্পর্কে নেই।
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র

তাহলে এবার চলুন একে একে জেনে নেওয়া যাক কি কি কাগজপত্র লাগবে। তবে এই সকল কাগজপত্রের ফটোকপি বা অরিজিনাল কপির প্রয়োজন পড়বে না। শুধুমাত্র আইডি নাম্বারের প্রয়োজন পড়বে।
১. জন্ম নিবন্ধন সনদ
ই পাসপোর্ট করার জন্য ই পাসপোর্টকারীর বয়স যদি ১৮ বছরের মধ্যে হয় তাহলে জন্ম নিবন্ধন সনদ নাম্বারে প্রয়োজন পড়বে ই পাসপোর্ট করার জন্য। বয়স ২১ বছরের বেশী না হলেও জন্ম নিবন্ধন সনদ নাম্বার দিয়েও ই পাসপোর্ট করা যাবে।
২. ভোটার আইডি কার্ড
১৮ থেকে ২১ বছরের উর্ধে বয়স হলে ভোটার আইডি কার্ডের প্রয়োজন পড়বে। যেহেতু ই পাসপোর্ট তাই শুধুমাত্র ভোটার আইডি কার্ডের নাম্বারের প্রয়োজন পড়বে।
৩. পিতা মাতার ভোটার আইডি কার্ড
ই পাসপোর্ট করার জন্য অবশ্যই পিতা মাতার ভোটার আইডি কার্ডের নাম্বার প্রয়োজন পড়বে। ই পাসপোর্ট আবেদন ফরম পূরণ করার জন্য অবশ্যই পিতা মাতার নাম ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে।
৪. আপনার ছবি
ই পাসপোর্ট আবেদনের সময় ই পাসপোর্ট পোর্টালে আপনাকে আপনার ছবি আপলোড করতে হবে। পোর্টালে ছবি আপলোড করার আপশন না থাকলে পরবর্তীতে পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
৫. পুলিশ ক্লিয়ারেন্স সনদ
পাসপোর্ট আবেদনের পর পাসপোর্ট পেতে পুলিশ ক্লিয়ারেন্স সনদের প্রয়োজন পড়ে। তবে এটি ই পাসপোর্ট আবেদনের পরবর্তীতে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
এই আর্টিকেল সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর।
ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্রগুলো কি জমা দিতে হবে?
না। ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনাকে কোথাও জমা দিতে হবে না। ই পাসপোর্টের আবেদনের সময় কাগজপত্রের যে নাম্বার আছে। যেমনঃ ভোটার আইডি কার্ড নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার ইত্যাদি টাইপ করতে হবে।
ই পাসপোর্ট কোথা থেকে সংগ্রহ করতে হবে?
আপনার নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে আপনাকে ই পাসপোর্ট সংগ্রহ করতে হবে।
ই পাসপোর্টের সুবিধা কি?
ই পাসপোর্ট সাধারণ পাসপোর্টের মতোনই। বর্তমানে ই পাসপোর্টের বাড়তি কোন সুবিধা নেই।
উপসংহার
এই ছিল ই পাসপোর্ট করার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমাদের এই আর্টিকেলে। কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে তার সকল কিছুর তালিকা আর্টিকেলে তুলে উল্লেখ করার চেস্টা করেছি। এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানার জন্য পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আর্টিকেলটি পড়ার জন্য। এই আর্টিকেলটি সম্পর্কে আপনার কোন মতামত, প্রশ্ন থাকলে কমেন্ট করুন।