ই পাসপোর্ট ডেলিভারি চেক | E Passport Delivery Check

ই পাসপোর্ট ডেলিভারি হয়েছে কি না এ সম্পর্কে জানার জন্য ই পাসপোর্ট ডেলিভারি চেক করে নিতে হয়। ই পাসপোর্ট ডেলিভারি চেক করার মাধ্যমেই জানা যায় পাসপোর্টের বর্তমান অবস্থা ও ডেলিভারি সম্পর্কে। আপনি যদি ই পাসপোর্ট ডেলিভারি চেক সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হতে পারে।

ই পাসপোর্ট ডেলিভারি সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য, কিভাবে ই পাসপোর্ট ডেলিভারি চেক করবেন, ই পাসপোর্টের বর্তমান অবস্থা কি, আর কত দিন লাগবে ডেলিভারি হতে ইত্যাদি সকল কিছু জানতে পারবেন আর্টিকেলটি থেকে। তাহলে চলুন এর মূল বিষয়ে আলোকপাত করা যাক।

ই পাসপোর্ট ডেলিভারি চেক

ই পাসপোর্ট ডেলিভারি চেক করার প্রয়োজনীয়তা

ই পাসপোর্ট হাতে পেতে আর কত দিন সময় লাগবে এ সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য ডেলিভারি চেক করে নিতে হয়। ডেলিভারি চেক করার মাধ্যমে পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়। ডেলিভারি চেকের তথ্য জানার জন্য Online Registration ID অথবা Application ID এবং Select date of birth এর প্রয়োজন হবে।

ই পাসপোর্ট ডেলিভারি চেক

বর্তমান সময়ে ই পাসপোর্ট অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। ই পাসপোর্টের সকল প্রক্রিয়া অনলাইন ভিত্তিক। সকল প্রক্রিয়া অনলাইন ভিত্তিক হওয়ায় ই পাসপোর্টটি ডেলিভারি হয়েছে কি না তাও অনলাইনের মাধ্যমে চেক করে নিতে হয়। তবে এর জন্য নির্দিষ্ট একটি প্রক্রিয়া রয়েছে।

ই পাসপোর্ট ডেলিভারি চেক করার জন্য প্রথমে আপনাকে www.epassport.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর Check Status থেকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি/ অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ সাবমিট করতে হবে। সাবমিট করার মাধ্যমে আপনি ই পাসপোর্ট ডেলিভারি চেক করে নিতে পারবেন।

সংক্ষেপে তো জেনে নিলেন। এবার চলুন বিস্তারিতভাবে স্কিনশটসহ প্রক্রিয়াটি জেনে নেই।

ধাপ ১ঃ epassport.gov.bd ওয়েবসাইটে ভিজিট

ই পাসপোর্ট ডেলিভারি চেক করার জন্য প্রথমে আপনাকে https://www.epassport.gov.bd/ ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এটি ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইট।

ধাপ ২ঃ Check Status এ ক্লিক করুন

Check Status এ ক্লিক

ই পাসপোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর আপনি মেনুবারে Check Status নামের একটি অপশন পাবেন। এখন এই অপশনে ক্লিক করুন। এই অপশন থেকে ডেলিভারি চেক সংক্রান্ত তথ্য পাব আমরা।

ধাপ ৩ঃ ফরম পূরণ করুন

ই পাসপোর্ট চেক স্ট্যাটাস ফরম পূরণ

Check status এ ক্লিক করার পর Online Registration ID অথবা Application ID ইনপুট বক্সে ইনপুট করুন। এই দুইটির মধ্য থেকে যেকোন একটি ইনপুট করার পর Select date of birth অপশন থেকে আপনার জন্ম তারিখ নির্বাচন করুন। জন্ম তারিখ নির্বাচন করা হয়ে গেলে নিচে একটি ক্যাপচার বক্স দেখতে পারবেন। এখন ক্যাপচারটি সলভ করে ফেলুন।

ধাপ ৪ঃ Check বাটনে ক্লিক করুন

ফরমের সকল তথ্য সঠিক ভাবে পূরণ করার পর সবশেষে Check বাটনে ক্লিক করুন ই পাসপোর্টের ডেলিভারি সংক্রান্ত তথ্য পেতে।

ধাপ ৫ঃ ই পাসপোর্ট ডেলিভারি স্ট্যাটাস দেখুন

এখন স্ট্যাটাস দেখে জেনে নিন আপনার ই পাসপোর্টের ডেলিভারি অবস্থা সম্পর্কে। যদি Your passport ready for issuance লেখা আসে তাহলে বুঝে নিবেন আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত আছে। আর কিছুদিনের মধ্যে পাসপোর্টটি আপনার নিকট ডেলিভারি করা হবে।

ই পাসপোর্ট ডেলিভারি সময়

ই পাসপোর্ট ডেলিভারির সর্বনিম্ন সময় মাত্র ২ দিন এবং সর্বোচ্চ সময় ১৫ থেকে ২১ দিন হয়ে থাকে। ই পাসপোর্টের ডেলিভারি সময় সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন - ই পাসপোর্ট ডেলিভারি সময়

উপসংহার

ই পাসপোর্ট ডেলিভারি চেক সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য আর্টিকেলটিতে উল্লেখ করার চেস্টা করেছি এবং আর্টিকেলে দেখানো পদ্বতি অনুসরণ করে আপনি সহজে ই পাসপোর্টের ডেলিভারি চেক করে নিতে পারবেন। ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে কোন সমস্যার সম্মুখীন হলে বা এ সম্পর্কিত আপনার আরো কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আমি চেস্টা করব আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার।

ধন্যবাদ PassportCheck.xyz এর সাথে থেকে আর্টিকেলটি পড়ার জন্য। পাসপোর্ট সম্পর্কিত আরো অনেক আর্টিকেল আমাদের ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url