ই পাসপোর্ট ডেলিভারি সময় ২০২৩

ই পাসপোর্ট ডেলিভারি সময় সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলটি থেকে আপনি ই পাসপোর্ট ডেলিভারি সময় সম্পর্কে সকল বিস্তারিত তথ্য জানতে পারবেন।

বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্টের ব্যবস্থা চালু রয়েছে। ই পাসপোর্ট ব্যবস্থা চালু থাকায় ঘরে বসে সহজেই পাসপোর্টের জন্য আবেদন করা যায়। পাসপোর্টের জন্য আবেদন করার পর বায়োমেট্রিক ইনরোলের পর ই পাসপোর্টের ডেলিভারি পাওয়া যায়।

আরো পড়ুনঃ

কিন্তু অনেকেই জানেন না ডেলিভারি সময়টা কত দিন। যেটি আর্টিকেলটি থেকে সহজেই জেনে নিতে পারবেন। তাহলে চলুন দেরী না করে এই বিষয়ে জেনে নেই।

ই পাসপোর্ট ডেলিভারি সময়

ই পাসপোর্ট ডেলিভারি সময়

ই পাসপোর্টের আবেদন বা রিনিউ করার পর নির্দিষ্ট সময় পর তা গ্রাহকের কাছে ডেলিভারি করা হয়। ডেলিভারির ধরনের উপর ভিত্তি করে ডেলিভারির সময় আলাদা হয়ে থাকে। ই পাসপোর্ট আবেদনের বা রিনিউ করার সময় কি ধরনের ডেলিভারিতে ই পাসপোর্ট নিবেন তা নির্বাচন করে নিতে হয়।

নোটঃ ডেলিভারি সময়ের উপর ভিত্ত করে ই পাসপোর্ট ফি আলাদা হয়ে থাকে। ই পাসপোর্ট ফি সম্পর্কে জানার জন্য এই আর্টিকেলটি পড়ুন - ই পাসপোর্ট ফি কত ২০২৩ | E Passport Fee 202

বর্তমানে তিন ধরনের ডেলিভারি ব্যবস্থা চালু রয়েছে। এগুলো হলোঃ

  1. Regular Delivery (রেগুলার ডেলিভারি)
  2. Express Delivery (এক্সপ্রেস ডেলিভারি)
  3. Super Express Delivery (সুপার এক্সপ্রেস ডেলিভারি)

তিন ধরনের ডেলিভারির সময় যেমন আলাদা তেমনি এদের ফি ও আলাদা। চলুন এই তিন ধরনের ডেলিভারির সময় সম্পর্কে জেনে নেই।

রেগুলার ডেলিভারির সময়

ই পাসপোর্টের রেগুলার ডেলিভারির সময় ১৫ থেকে ২১ দিন হয়ে থাকে। ই পাসপোর্ট আবেদন করার পর থেকে এই সময় গণনা হবে না। বরং, বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করার পর থেকে এই সময় গণনা হবে।

এক্সপ্রেস ডেলিভারির সময়

যদি আপনি অনেক তাড়াতাড়ি ই পাসপোর্ট পেতে চান তাহলে এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট অর্ডার করতে পারেন। বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করার ৭ থেকে ১০ দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট পেয়ে যাবেন।

সুপার এক্সপ্রেস ডেলিভারির সময়

সুপার এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট ডেলিভারির সময় মাত্র ২ দিন। তবে এই ডেলিভারির সুবিধা সকল নাগরিক পাবে না। সুপার এক্সপ্রেস ডেলিভারির সুবিধা তারাই পাবেন যাদের কাছে NOC/Retired doc (PRL) ডকুমেন্ট আছে।

ই পাসপোর্ট ডেলিভারি সময় তালিকা

ডেলিভারির ধরণডেলিভারির সময়
রেগুলার ডেলিভারি১৫ থেকে ২১ দিন
এক্সপ্রেস ডেলিভারি৭ থেকে ১০ দিন
সুপার এক্সপ্রেস ডেলিভারি২ দিন

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।

ই পাসপোর্ট আসতে কত দিন লাগে?

রেগুলার ডেলিভারির ই পাসপোর্ট আসতে ১৫ থেকে ২১ দিন, এক্সপ্রেস ডেলিভারিতে ৭ থেকে ১০ দিন এবং সুপার এক্সপ্রেস ডেলিভারিতে মাত্র ২ দিন সময় লাগবে।

ই পাসপোর্টের সর্বনিম্ন ডেলিভারি সময় কত?

ই পাসপোর্টের সর্বনিম্ন ডেলিভারি সময় ২ দিন। বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করার পর থেকে এই সময় গণনা হবে।

ই পাসপোর্টের সর্বচ্চো ডেলিভারি সময় কত?

ই পাসপোর্টের সর্বচ্চো ডেলিভারি ১৫ থেকে ২১ দিন। বায়োমেট্রিক তথ্য হালনাগাদ করার পর থেকে এই সময় গণনা হবে।

ই পাসপোর্ট ডেলিভারি সময়ের উপর নির্ভর করে ফি আলাদা হয়?

হ্যাঁ। ই পাসপোর্ট ডেলিভারি সময়ের উপর নির্ভর করে এর ফি আলাদা আলাদা হয়ে থাকে। এছাড়াও পাসপোর্টের মেয়াদ ও পৃষ্টাও ই পাসপোর্ট ফি এর সাথে সম্পর্কিত।

উপসংহার

আপনি যদি ই পাসপোর্টের জন্য আবেদন করতে চান বা রিনিউ করতে চান তাহলে রেগুলার ডেলিভারির ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। কেননা এতে সময় একটু বেশী লাগলেও ফি কম লাগবে। রেনিউ করার ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার ২ থেকে ৩ মাস আগে আবেদন করবেন। আর, যদি আপনার ই পাসপোর্ট আর্জেন্ট দরকার হয় তাহলে এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট অর্ডার/ আবেদন করতে পারেন।

ই পাসপোর্ট ডেলিভারি সকল সময় আর্টিকেলটিতে তুলে ধরা হয়েছে। আর্টিকেলটি নিয়ে আপনার কোন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমি চেস্টা করব আপনার প্রশ্নের যথাযত উত্তর দেওয়ার।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url