পাসপোর্ট হেল্প লাইন নাম্বার, ইমেইল, অফিস ঠিকানা
পাসপোর্ট সম্পর্কিত যেকোন ধরনের সমস্যার সম্মুখীন হলে পাসপোর্ট হেল্প লাইনে যোগাযোগ করতে হয়। তারা পাসপোর্ট সম্পর্কিত যেকোন সমস্যার সমাধান সহজেই দিতে পারবে। এছাড়াও কোন সমস্যা ছাড়াও যেকোন প্রয়োজনে বা কোন তথ্য জানার থাকলে পাসপোর্ট হেল্প লাইন নাম্বারে ফোন দিয়ে বা তাদেরকে ইমেইল করে কিংবা তাদের অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যায়।
আপনিও কি পাসপোর্ট সম্পর্কিত কোন সমস্যার সমুখীন হয়েছেন বা পাসপোর্ট সম্পর্কিত কোন তথ্য জানতে চাচ্ছেন? এজন্য পাসপোর্ট হেল্প লাইনে যোগাযোগ করতে চান? তাহলে একদম চিন্তা করবেন না। এই আর্টিকেলটি থেকে আপনি পাসপোর্ট হেল্প লাইন নাম্বার, ইমেইল, অফিস ঠিকানা সকল তথ্য পেয়ে যাবেন।
তবে পাসপোর্ট হেল্প লাইনে যোগাযোগ করার আগে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া পাসপোর্ট সম্পর্কিত আর্টিকেলগুলো দেখে নিতে পারেন। এসব আর্টিকেলগুলো থেকে আপনি আপনার প্রয়োজনীয় তথ্য বা সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন।

পাসপোর্ট হেল্প লাইন
বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় একটি করে পাসপোর্ট অফিস রয়েছে। জেলা পর্যায়ে প্রতিটি পাসপোর্ট হেল্প লাইনের নাম্বার ও ঠিকানা আলাদা আলাদা। তবে মূল অফিসের নাম্বার, ঠিকানা একটি। মূল অফিসে যোগাযোগ করে সহজেই পাসপোর্ট সম্পর্কিত সেবা পেয়ে যাবেন। পাসপোর্ট হেল্পলাইনের অফিসিয়াল সকল তথ্য নিম্নোক্ত টেবিলে দিয়ে দেওয়া হলো।
| পাসপোর্ট হেল্প লাইন | পাসপোর্ট হেল্প লাইন তথ্য |
|---|---|
| হেল্প লাইন নাম্বার | 02-8123788 |
| হেল্প লাইন ইমেইল | inquiry@passport.gov.bd |
| হেল্প লাইন ঠিকানা | Department of Immigration and Passport 7-E Agargaon Shere-E-Bangla Nagor Dhaka-1207, Bangladesh |
| হেল্প লাইন ওয়েবসাইট | http://www.passport.gov.bd/ |
| হেল্প লাইন ফরম | https://www.passportcheck.xyz/p/contact.html |
পাসপোর্ট হেল্প লাইন নাম্বার
পাসপোর্ট সম্পর্কিত যেকোন ধরনের সমস্যা কিংবা প্রয়োজনীয় তথ্য জানার জন্য তাদের হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারেন এবং প্রয়োজনীয় সমস্যার সমাধান অথবা সমস্যা সমাধান করার উপায় তারা আপনাকে জানিয়ে দিবে। পাসপোর্ট হেল্প লাইন মোবাইল নাম্বারঃ 02-8123788।
বিভাগীয় অফিসের পাসপোর্ট হেল্প লাইন নাম্বারের তালিকা নিচের টেবিলে দিয়ে দিলাম।
| বিভাগ | হেল্প লাইন নাম্বার |
|---|---|
| ঢাকা | 01733393323 |
| চট্টগ্রাম | 01733393349 |
| রাজশাহী | 01733393380 |
| খুলনা | 01733393364 |
| সিলেট | 01733393361 |
| বরিশাল | 01733393374 |
| রংপুর | 01733393389 |
পাসপোর্ট হেল্প লাইন ইমেইল
কল ছাড়াও ইমেইলের মাধ্যমেও আপনি সহজেই তাদের হেল্প লাইনে সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও পাসপোর্ট সংক্রান্ত অভিযোগ জানাতেও তাদেরকে ইমেইল করতে পারেন। শুধুমাত্র একটি অফিশিয়াল ইমেইল সাপোর্টের জন্য উপলব্ধ রয়েছে। পাসপোর্ট হেল্প লাইন ইমেইল হচ্ছেঃ inquiry@passport.gov.bd।
বিভাগীয় কিংবা জেলা সকল পর্যায়ে হেল্প লাইন সেবা এই ইমেইল ঠিকানা থেকে পেয়ে যাবেন। তবে বিভাগীয় পর্যায়েও আলাদা করে হেল্প লাইন ইমেইল রয়েছে। আপনি চাইলে আপনার বিভাগের জন্য যে ইমেইল রয়েছে সেই ইমেইল ঠিকানায় ইমেইল করতে পারেন। বিভাগীয় পর্যায়ের সকল হেল্প লাইন ইমেইল নিম্নোক্ত টেবিলে দিয়ে দিলাম।
| বিভাগ | হেল্প লাইন ইমেইল |
|---|---|
| ঢাকা | rpoagargaon@passport.gov.bd |
| চট্টগ্রাম | rpomansurabad@passport.gov.bd |
| রাজশাহী | rporajshahi@passport.gov.bd |
| খুলনা | rpokhulna@passport.gov.bd |
| সিলেট | rpo.sylhet@passport.gov.bd |
| বরিশাল | rpobarisal@passport.gov.bd |
| রংপুর | rporangpur@passport.gov.bd |
পাসপোর্ট হেল্প লাইন অফিস ঠিকানা
মোবাইলে কিংবা ইমেইলে হেল্প লাইন ছাড়াও সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে সেবা ও তথ্য নেওয়া সম্ভব। প্রতিটি জেলায় এবং বিভাগে পাসপোর্ট অফিস রয়েছে। মূল পাসপোর্ট অফিস ঠিকানাঃ Department of Immigration and Passport, 7-E Agargaon, Shere-E-Bangla Nagor, Dhaka-1207, Bangladesh
বিভাগীয় যে সকল পাসপোর্ট অফিস রয়েছে তার ঠিকানা নিম্নোক্ত টেবিলে দিয়ে দেওয়া হলোঃ
| বিভাগের নাম | পাসপোর্ট অফিসের নাম | পাসপোর্ট অফিসের ঠিকানা |
|---|---|---|
| ঢাকা | বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, ঢাকা | আগারগাঁও, ঢাকা |
| চট্টগ্রাম | বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, চট্টগ্রাম | মনসুরাবাদ, চট্টগ্রাম |
| রাজশাহী | উপ পরিচালক, বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, রাজশাহী | শালবাগান, সাপুরা, বলিয়া, রাজশাহী |
| খুলনা | পরিচালক, বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, খুলনা | নুরনগর, বইরা, খুলনা |
| সিলেট | পরিচালক, বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, সিলেট | গোটাটিকর, আলমপুর, সিলেট |
| বরিশাল | উপ পরিচালক, বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, বরিশাল | নথুল্লাবাদ, বরিশাল |
| রংপুর | উপ পরিচালক, বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, রংপুর | রাধাবল্লভ রোড, রংপুর |
পাসপোর্ট হেল্প লাইন ওয়েবসাইট
পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য পাসপোর্ট অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছে। সেখান থেকে পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়া সম্ভব। এমনকি পাসপোর্টের আবেদন, পাসপোর্ট চেক, পাসপোর্ট নবায়ন ইত্যাদি অনলাইনে পাসপোর্ট ওয়েবসাইট থেকে করা যায়। পাসপোর্ট হেল্প লাইন ওয়েবসাইটঃ http://www.passport.gov.bd/
এছাড়াও বিভাগীয় পর্যায়ে আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলো থেকে নিজ বিভাগ ও জেলা সম্পর্কিত হেল্প, সেবা ও তথ্য পাওয়া যায়। বিভাগীয় পর্যায়ের সকল পাসপোর্ট ওয়েবসাইটের লিংক নিম্নের টেবিলে দিয়ে দেওয়া হলো।
| বিভাগের নাম | ওয়েবসাইটের লিংক |
|---|---|
| ঢাকা | http://passport.dhaka.gov.bd/ |
| চট্টগ্রাম | http://passport.chittagong.gov.bd/ |
| রাজশাহী | http://passport.rajshahi.gov.bd/ |
| খুলনা | http://passport.khulna.gov.bd/ |
| সিলেট | http://passport.sylhet.gov.bd/ |
| বরিশাল | http://passport.barisal.gov.bd/ |
| রংপুর | http://passport.rangpur.gov.bd/ |
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।
পাসপোর্ট হেল্প লাইন সেবা কোথা থেকে পাওয়া যাবে?
পাসপোর্ট অফিসের অফিশিয়াল হেল্প লাইন নাম্বার 02-8123788 থেকে সহজে হেল্প লাইন সেবা পাওয়া যায়। এছাড়াও পাসপোর্ট অফিস ও ইমেইল ঠিকানা থেকেও সেবা নেওয়া সম্ভব।
কি কি ধরনের সেবা পাসপোর্ট হেল্প লাইন থেকে নেওয়া যায়?
পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন ধরনের সেবা যেমনঃ পাসপোর্ট নবায়ন তথ্য, পাসপোর্টের বর্তমান অবস্থা, পাসপোর্ট চেকিং ইত্যাদি হেল্প লাইন থেকে নেওয়া যায়।
পাসপোর্ট অফিসের ঠিকানা কিভাবে পাব?
আর্টিকেলে সকল পাসপোর্ট অফিসের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানা কপি করে গুগল ম্যাপে গিয়ে অনুসন্ধান করলে পাসপোর্ট অফিসের ঠিকানা পেয়ে যাবেন।
উপসংহার
পাসপোর্ট হেল্প লাইন সংক্রান্ত সকল তথ্য এই আর্টিকেলে তুলে ধরা চেস্টা করেছি। হেল্প লাইন নাম্বার, হেল্প লাইন ইমেইল, হেল্প লাইন অফিস ঠিকানা পেয়ে যাবেন এই আর্টিকেলে। আপনার যে বিষয়ে সেবা প্রয়োজন সেই সংক্রান্ত প্রশ্ন হেল্প লাইনের সাপোর্ট টিমকে জিজ্ঞাসা করবেন।
ধন্যবাদ আপনাকে পাসপোর্ট চেক ওয়েবসাইটে ভিজিট করে আর্টিকেলটি পড়ার জন্য। আর্টিকেলটি সম্পর্কিত আপনার আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হওয়া পাসপোর্ট সম্পর্কিত অন্যান্য আর্টিকেলগুলো পড়তে পারেন।